• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে শীতকালীন সবজির বাম্পার ফলনের আশা, তবুও শঙ্কায় কৃষক

সিরাজগঞ্জ প্রতিনিধি
  ০১ নভেম্বর ২০২৬, ১১:৪৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : দেশ টিভি
ছবি : দেশ টিভি

​শীতের আগমনী বার্তার সাথে সাথে সিরাজগঞ্জের ফসলের মাঠগুলো সবুজের সমারোহে ভরে উঠেছে। বিস্তীর্ণ মাঠজুড়ে এখন সারি সারি বাঁধাকপি, ফুলকপি, শিম, মুলা আর বেগুনের চারা। অনুকূল আবহাওয়ায় এবার শীতের সবজির বাম্পার ফলনের হাতছানি থাকলেও স্বস্তিতে নেই স্থানীয় কৃষকেরা। সার, কীটনাশক ও সেচের জ্বালানি তেলসহ সব ধরনের কৃষি উপকরণের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে উৎপাদন খরচ তোলা নিয়ে দেখা দিয়েছে গভীর শঙ্কা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

​

সরেজমিনে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চরদসসিকা গ্রাম ঘুরে দেখা যায় শীত কালীন আগাম সবজির মাঠ। চারদিকে চোখ মেললেই দেখা যায় দিগন্তজোড়া সবজির আবাদ। ভোরের আলো ফুটতেই কোদাল, নিড়ানি আর সেচের পাইপ হাতে মাঠে নেমে পড়ছেন চাষিরা। কেউ জমিতে পানি দিচ্ছেন, কেউ আগাছা পরিষ্কার করছেন, আবার কেউ ব্যস্ত হয়ে পড়েছেন চারা গাছের গোড়ায় মাটি তুলে দিতে। আবহাওয়া অনুকূলে থাকায় এবং বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না থাকায় সবজির চারা দ্রুত বাড়ছে। মাঠের এমন দৃশ্য কৃষকের মুখে হাসি ফোটালেও মনের ভেতরে চেপে বসেছে লোকসানের ভয়।

​

স্থানীয় কৃষকদের অভিযোগ, চলতি মৌসুমে সবজি চাষে আগের চেয়ে বেশি অর্থ খরচ হচ্ছে। রাসায়নিক সার, রোগবালাই দমনে ব্যবহৃত কীটনাশক এবং সেচের জন্য প্রয়োজনীয় ডিজেল ও বিদ্যুতের দাম অনেকটাই বাড়তি। এর সাথে যুক্ত হয়েছে দিনমজুর বা কৃষি শ্রমিকের চড়া মজুরি। ফলে এক বিঘা জমিতে যে পরিমাণ সবজি উৎপাদনে খরচ দাঁড়াচ্ছে, ফসল ওঠার পর বাজারে ভালো দাম না পেলে খরচ তোলাই কঠিন হয়ে পড়বে। ন্যায্যমূল্য না পেলে বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন তারা।

​শুধু কামারখন্দের চরদসসিকাই নয়; রায়গঞ্জ, উল্লাপাড়া, শাহজাদপুরসহ জেলার অন্যান্য উপজেলায়ও এখন চলছে শীতকালীন সবজি আবাদ ও পরিচর্যার ধুম। অনেক এলাকায় আগাম জাতের সবজি তুলে স্থানীয় হাট বাজারে বিক্রি শুরু হয়েছে, আবার অনেক স্থানে কেবল চারা রোপণের কাজ শেষ হয়েছে।

​মাঠের এমন পরিস্থিতিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছে। কামারখন্দ উপজেলা কৃষি কর্মকর্তা ফরিদ হোসাইন জানান, শীতের সবজি আবাদে কৃষকদের সার্বক্ষণিক প্রযুক্তিগত ও মাঠপর্যায়ে দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। বিশেষ করে রোগবালাই দমন, সুষম সারের পরিমিত ব্যবহার ও আধুনিক চাষাবাদের মাধ্যমে উৎপাদন খরচ যতটা সম্ভব সাশ্রয়ী রাখার পরামর্শ দিচ্ছেন মাঠ পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা।

আরও পড়ুন

দিনাজপুর বোর্ডে ৪৯ কলেজে পাস করেনি কেউ

​

সব মিলিয়ে মাঠে সবুজ ফসলে কৃষকের সোনালী স্বপ্ন দুললেও, সেই স্বপ্ন কতটা সফল হবে তা পুরোটাই নির্ভর করছে বাজারের উপর নির্ভর করে। সার ও তেলের বাজারে নজরদারি জোরদার এবং প্রান্তিক চাষিরা যাতে সরাসরি পাইকারি বাজারে ভালো দাম পান, সে বিষয়ে সরকারি উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় চাষিরা।

কে

  • কৃষক
  • ফসল
এ সম্পর্কিত আরও খবর
টাঙ্গাইলে প্রবীণ কৃষকের সবজি বাগানের গাছ কেটে দিল দুর্বৃত্তরা
টাঙ্গাইলে প্রবীণ কৃষকের সবজি বাগানের গাছ কেটে দিল দুর্বৃত্তরা
সিরাজগঞ্জে আগাম আমন ধান কাটার উৎসব, ফলনে স্বস্তিতে কৃষক
সিরাজগঞ্জে আগাম আমন ধান কাটার উৎসব, ফলনে স্বস্তিতে কৃষক
নওগাঁয় জমি নিয়ে বিরোধে কৃষক নিহত
নওগাঁয় জমি নিয়ে বিরোধে কৃষক নিহত
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে কৃষক আহত, বিজিবির পাল্টা ফায়ার
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে কৃষক আহত, বিজিবির পাল্টা ফায়ার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X